কোচবিহারে তৃণমূলের সভা মঞ্চ ভেঙ্গে দিল দুষ্কৃতীরা
দি নিউজ লায়ন ; কোচবিহারে ভাজপার সন্ত্রাস। তৃণমূলের সভা মঞ্চ ভেঙ্গে দিল বিজেপির দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জ দুই ব্লকে। তৃণমূলের অভিযোগ, তুফানগঞ্জ ২ নং ব্লকের অন্তর্গত বসিরহাটের ভানুকুমারী এক নং গ্রাম পঞ্চায়েতের গরুর হাটি ময়দানে একটি জনসভার আয়োজন করেছে তৃণমূল। বুধবার সকালে তৃণমূল কর্মীরা সভাস্থলে এসে দেখেন তাদের মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে।
ভানুকুমারি ১ নং গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বরেন সরকার জানিয়েছেন, মঙ্গলবার রাতে বিজেপির দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে জনসভায় রেকর্ড ভিড় হবে তা বুঝতে পেরেই সভা বানচাল করতে মঞ্চ ভেঙে দেয়া হয়েছে যদিও এসব করে তৃণমূলকে আটকানো যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুধু তৃনমূলের সভামঞ্চ ভাঙচুর করাই নয় অরূপ দত্ত নামে এক টিএমসিপি নেতার বাড়িতে হামলা চালানো হয় বলেও অভিযোগ তাকে প্রাণনাশের হুমকি দেয় বিজেপির দুষ্কৃতীরা।
জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, যত বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ততই পরিষ্কার হয়ে যাচ্ছে কোচবিহারের মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছেন। মমতা কেই তারা পরবর্তী মুখ্যমন্ত্রী দেখতে চান, যে কারণে তৃণমূলের প্রতিটি জনসভাতেই ভিড় উপচে পড়ছে।আর এতেই ভয় পাচ্ছে ভাজপা। বাইরে থেকে দুষ্কৃতী এনে টার্গেট করা হচ্ছে তৃণমূল নেতাকর্মীদের।
গত একমাসে একাধিক তৃণমূল কর্মী বিজেপির দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন। একাধিক তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর হয়েছে। এবার তৃণমূলের সভামঞ্চ ভাঙচুর করল ভাজপার দুষ্কৃতীরা। আগামী দিনে কোচবিহারের মানুষ এর জবাব দেবেন।
তৃণমূলকে কোন অবস্থাতেই সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করে আটকানো যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে কে বা কারা মঞ্চ ভাঙলো তা তদন্ত করে দেখছে পুলিশ। দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হবে।

Post a Comment